ক্রিকেট অনুরাগী কর্মচারীদের ছাড় দেয়ার অনুরোধ জানালেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী
ক্রিকেটপ্রেমী অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড কর্মক্ষেত্র প্রধানদের তাদের অধীনস্তদের কাজে কিছুটা ছাড় দেয়ার আহ্বান জানিয়েছেন।
তারা যেন সারা রাত জেগে অ্যাশেজ টেস্টের ফাইনাল পর্বটি দেখতে পারে সেজন্যই তিনি এই আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার লন্ডনের ওভালে পাঁচদিন ব্যপী টেস্ট খেলা শুরু হতে যাচ্ছে। প্রতিদিন স্থানীয় সময় ৭টা থেকে পরদিন ভোর পর্যন্ত এই খেলা সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হবে। ফলে চাকরীজীবিদের পুরো খেলা দেখা সম্ভব হবে না।
নাইন নেটওয়ার্ক টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে হাওয়ার্ড বলেন, কর্মক্ষেত্রে কিছুটা শিথিলতা রাখতে হবে, যাতে করে ক্রিটেকপ্রেমীরা খেলা দেখতে পারে।
হাওয়ার্ড অস্ট্রেলিয়ান ক্যাপটেন রিকি পন্টিং ও তার দলের প্রতি শুভেচ্ছা জানান।
পাঁচটি টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। ফলে গত ১৬ বছরের রেকর্ড ভেঙ্গে এই প্রথমবারের মত ইংল্যান্ডের অ্যাশেজ জেতার সম্ভাবনা রয়েছে।
