২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর আয়ারল্যান্ড বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে ১-০ গোলে ইংল্যান্ডকে ধরাশায়ী করেছে

বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে অঘটন ঘটিয়েছে উত্তর আয়ারল্যান্ড। ১৯৭২ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 09:24 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এসভেন-গোভান এরিকসন ২০০১ সালে ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়ার পর অবশ্য বিশ্বকাপে কোয়ালিফাই করতে গিয়ে এটা তাদের প্রথম পরাজয়।

হিলি ৭৩ মিনিটের মাথায় স্টিভ ডেভিসের পাস থেকে গোলটি করেন। শুধু পরাজয় নয় আগামী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে খেলায় ওয়েনি রোনি হলুদ কার্ড পাওয়ার কারণে খেলতে পারবেন না, যা ইংল্যান্ড দলের বিমর্ষতার অন্যতম কারণ। অগ্রভাগের বামে রোনি এবং মধ্যমাঠে ব্যাকহাম এটাই ইংল্যান্ড দলের পরিকল্পনা বা খেলে থাকে যা বাধাগ্রস্ত হবে। তার জায়গায় হয়তো স্ট্রাইকার মাইকেল ওয়েনকে ডাকতে পারে কোচ।