শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজের তারিখ ঘোষণা করেছে স্বাগতিক ভারত
ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার সাথে আগামী অক্টোবর-নভেম্বরে স্বাগতিক ভারতীয় দলের একদিনের ক্রিকেট ম্যাচের তারিখ এবং ভেন্যু ঘোষণা করেছে।
ভারতের সাথে আগামী ২৫ অক্টোবর থেকে ১২ নভেম্বরের ম্যধ্য শ্রীলঙ্কা সাতটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে। অন্যদিকে নভেম্বরের ১৬ থেকে ২৮ তারিখের মধ্যে দক্ষিণ আফ্রিকার পাঁচটি ম্যাচ নির্ধারণ করা হয়েছে।
অক্টোবরের ২৫, ২৮, ৩১ এবং নভেম্বরের ৩, ৬, ৯ এবং ১২ তারিখে যথাক্রমে মোহালি, নাগপুর, ভাদুদারা, আহমেদাবাদ, জয়পুর অথবা যোথপুর, রাজকুট এবং পুনেতে শ্রীলঙ্কার সফর নির্ধারিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
দক্ষিণ আফ্রিকা নভেম্বরের ১৬ থেকে স্বাগতিক ভারতের সাথে ক্রিকেট যুদ্ধে লিপ্ত হবে। সিরিজের অপর ম্যাচগুলো ১৯, ২২, ২৫ এবং ২৮ তারিখে যথাক্রমে চেন্নাই, কলকাতা, মুম্বাই, ব্যাঙালোর এবং হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।
বিসিসিআই সচিব এস কে নায়ার জানান, প্রতিটি ম্যাচের ভেন্যু সংশ্লিষ্ট বোর্ডের সাথে আলোচনা করেই ঠিক করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
