আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবলে খুলনা প্রকৌশলের জালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১১ গোল
খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে মঙ্গলবার ডিজুস আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) জালে গুনে গুনে ১১ গোল দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিলন হ্যাটট্রিক করেন। এছাড়া অরূপ, আনোয়ার, কমল দু’টি করে এবং সুমন ও জুয়েল একটি করে গোল করেন।
এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাহবুবুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজুসের ব্যবস্থাপক দেবাশীষ রায়।
