স্কুল ফুটবলে রেসিডেন্সিয়াল মডেল কলেজের বড় জয়
মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে রোববার প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টে চার নম্বর জোনের এ গ্র“পের খেলায় রেসিডেন্সিয়াল মডেল কলেজ ৭ - ০ গোলে হারিয়েছে ড. মুহাম্মদ শহীদুল্লাহ বিদ্যাপীঠকে।
জোনের বি গ্র“পে ন্যাশনাল বাংলা বিদ্যালয় ৩ - ১ গোলে হারিয়েছে বিসিআইসিকে।
বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে এক নম্বর জোনের সি গ্র“পে শহীদ নবী উচ্চ বিদ্যালয় ৫ - ১ গোলে সানশাইন প্রি - ক্যাডেট উচ্চ বিদ্যালয়কে, ডি গ্র“পে ধর্মরাজিক বৌদ্ধমন্দির উচ্চ বিদ্যালয় ২ - ০ গোলে হায়দার আলী স্কুল এন্ড কলেজকে হারিয়েছে।
একই মাঠে দুই নম্বর জোনের সি গ্র“পে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় (প্রাত) ৬ - ০ গোলে নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে, ডি গ্র“পে নবকুমার ইনস্টিটিউট একই ব্যবধানে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় (দিবা) কে পরাজিত করে।
ধানমন্ডি ক্লাব মাঠে তিন নম্বর জোনের এ গ্র“পে গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ৩ - ১ গোলে পোস্ট অফিস উচ্চ বিদ্যালয়কে হারায় এবং বি গ্র“পে রায়েরবাজার উচ্চ বিদ্যালয় এবং ওয়েস্ট এন্ড উচ্চ বিদ্যালয়ের মধ্যেকার ম্যাচটি ১ - ১ গোলে ড্র হয়।
উত্তরা আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন মাঠে পাঁচ নম্বর জোনের এ গ্র“পে কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় ৩ - ০ গোলে বিআইটিকে এবং বি গ্র“পে বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় ৫ - ০ গোলে বিজি প্রেস উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
