ব্রেইল দাবায় মোস্তফা চ্যাম্পিয়ন
বাংলাদেশ অন্ধ দাবা অ্যাসোসিয়েশন এবং খুলনা দৃষ্টি প্রতিবন্ধি দাবা ক্লাবের যৌথ উদ্যোগে খুলনায় আয়োজিত ব্রেইল দাবা টুর্নামেন্টে গোলাম মোস্তফা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
টুর্নামেন্টে খুলনার হাবিবুর রহমান রানার্স আপ এবং নড়াইলের বাদল কুমার তৃতীয় স্থান লাভ করেন।
সমাপনী দিনে স্থানীয় সংসদ সদস্য এম নুরুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
