২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাস ও সেন্ট জোসেফের সহজ জয়

প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার বড় জয় পেয়েছে তিতাস গ্যাস উচ্চ বিদ্যালয় এবং সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এক নম্বর জোনের ‘এ’ গ্রুপের খেলায় তিতাস গ্যাস বিদ্যালয় ৮-০ গোলে হারিয়েছে ওয়ারী উচ্চ বিদ্যালয়কে। একই জোনের ডি গ্রুপের খেলায় সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় একই ব্যবধানে হারায় শহীদ আবু তাহের উচ্চ বিদ্যালয়কে। এই জোনের বি গ্রুপের খেলায় মান্নান উচ্চ বিদ্যালয় ২-১ গোলে হারিয়েছে শাহ নূরী মডেল উচ্চ বিদ্যালয়কে। চার নম্বর জোনের সি গ্রুপে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় ৬-১ গোলে হারায় মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয়কে।

দুই নম্বর জোনের এ গ্রুপে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় ও রহমতউল্লাহ মডেল উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলাটি গোলশুন্য ড্র হয়। এই জোনের বি গ্রুপের খেলায় সেগুন বাগিচা উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে কলেজিয়েট সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

তিন নম্বর জোনের সি গ্রুপে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস বিদ্যালয় এবং এনাম চিলড্রেন একাডেমির মধ্যকার ম্যাচটি গোলশুন্যভাবে শেষ হয়। একই জোনের ডি গ্রুপের খেলায় শহীদ জিয়া উচ্চ বিদ্যালয় একমাত্র গোলে হারায় ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়কে।