২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি ফুটবল দল বিশ্বকাপের প্রস্তুতির জন্য জার্মানিতে

বিশ্বকাপ ফুটবল চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হওয়ার নয় মাস আগেই সৌদি আরবের জাতীয় ফুটবল দল জার্মানিতে প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 10:58 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

পারিপার্শ্বিক অবস্থা ও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়া, মাঠের সাথে পরিচিত হওয়ার জন্যই অনেক আগে থেকে এ উদ্যোগ।

আগামী বছর ৯ জুন জার্মানিতে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। এশিয়া থেকে সৌদি আরবই প্রথম চূড়ান্ত পর্বে স্থান করে নেয়। এ নিয়ে তারা পরপর চারবার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার মর্যাদা লাভ করলো।

সৌদি আরব ফুটবল দলের এবার কোচের দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার হামর্বাটো কারডেরন।