২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের অফিসিয়াল স্পন্সর হলো ব্যাংক আল ফালাহ

আসন্ন বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট ও ওয়ানডে সিরিজের অফিসিয়াল স্পন্সর হয়েছে দুবাই ভিত্তিক ব্যাংক আল ফালাহ লিমিটেড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বুধবার অনুষ্ঠিত হবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

ব্যাংকের বাংলাদেশ প্রধান মাজেদুর রহমান মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান, ব্যাংক আল ফালাহ ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে সহযোগিতা করতে আগ্রহী।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সহ-সভাপতি আজিজ আল কায়সার টিটো এবং সাধারণ সম্পাদক মাহবুব আনাম উপিস্থত ছিলেন।

খেলার চ্যানেল টেন স্পোর্টসে প্রতিদিন ব্যাংক আল ফালাহ’র সৌজন্যে ‘ব্যাংক আল ফালাহ স্পোর্টস আপডেট’ প্রচারিত হয়ে থাকে। ইতিমধ্যে অনুষ্ঠানটি দর্শকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।