বেইজিং ২০০৮ অলিম্পিক গেমসের জাঁকজমকপূর্ন উদ্বোধনে চীনের পরিকল্পনা
বেইজিং অলিম্পিক গেমস আয়োজক কমিটি ২০০৮ অলিম্পিক গেমসের উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের জন্য প্রায় ৪০০ পরিকল্পনা যাচাই-বাছাই করে দেখছে এবং আগামী মাসেই চুড়ান্ত পরিকল্পনা ঘোষণা করবেন আয়োজকরা।
এ বছরের মার্চ মাসে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা প্রস্তাব আহ্বান করার পর থেকে ২০০৮ অলিম্পিক আয়োজক কমিটি ৩৯৫টি পরিকল্পনার রূপরেখা গ্রহণ করেছে, এরমধ্যে মাত্র চারটি এসেছে চীনের বাইরে থেকে। মঙ্গলবার বেইজিং অলিম্পক আয়োজক কমিটি থেকে প্রাপ্ত ইমেইলের মাধ্যমে বিডিনিউজ এ তথ্য জানায়।
আসন্ন গেমসের অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নকারী দলের নাম সেপ্টেম্বরে ঘোষনা করা হতে পারে। তবে পরিকল্পনার বিস্তারিত ২০০৮ সালের ৮ আগস্ট গেমস শুরুর আগ পর্যন্ত গোপন রাখা হবে বলে জানিয়েছেন বেইজিং অলিম্পিক কমিটির এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট জিয়াং ঝিয়াও।
ঝিয়াও বলেন, ‘আমরা গেমসের উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠান শেষ মুহূর্ত পর্যন্ত রহস্যঘেরা অবস্থায় রাখতে চাই’।
