২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিডিসি’র দপ্তর সম্পাদক আরেফিন সাময়িক বরখাস্ত

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ডিস্ট্রিক্ট এন্ড ডিভিশনাল স্পোর্টস কাউন্সিলের (বিডিডিসি) দপ্তর সম্পাদক শামসুল আরেফিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

বিডিডিসি’র সদস্যদের এক জরুরী সভায় ক্রিকেট বোর্ডের নির্বাচন পরবর্তী কার্যক্রম পর্যালোচনা করা হয়।

বোর্ডের নির্বাচনকালীন বিভিন্ন পত্রিকায় প্রার্থীদের সংবাদ পরিবেশনের কথা বলে প্রার্থীদের কাছ থেকে অর্থ গ্রহনের অভিযোগে দপ্তর সম্পাদক শামসুল আরেফিনকে সাময়িক বরখাস্ত এবং শোকজের ব্যাপারে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।