মাশরাফির বদলে খেলতে শ্রীলংকায় তাপস
মাশরাফি বিন মুর্তজার পরিবর্তে ওয়ান ডে দলে যোগ দিতে সোমবার শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন পেসার তাপস বৈশ্য।
শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পিঠে আঘাত পাওয়ায় শ্রীলংকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে মাশরাফির খেলা হচ্ছেনা।
ওয়ানডে সিরিজের শেষ দু’টি ম্যাচে খেলার সুযোগ তৈরী করে দেয়ার জন্যই টিম ম্যানেজমেন্ট মাশরাফিকে বিশ্রাম দিতে চাচ্ছে। টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়া তাপস বৈশ্যের শ্রীলংকা যাওয়ার কথা ছিল চার সেপ্টেম্বর । ওয়ানডে দলে তাপস অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যোগ দেবেন।
