২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপে ঢাকা জেলা চ্যাম্পিয়ন

গাজী ট্যাংকস তৃতীয় জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

রোববার ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ফাইনালে নাটোর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

স্থান নির্ধারনী ম্যাচে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

ঢাকা জেলা দলের অধিনায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম চ্যাম্পিয়নশীপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

খেলা শেষে গাজী ট্যাংকসের ব্যবস্থাপনা পরিচালক গোলাম দস্তগীর গাজী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।