মালয়েশিয়ায় গোল্ডেন হোপ চ্যালেঞ্জ টুর্নামেন্টের ফাইনালে অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দলের শোচনীয় হার
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত গোল্ডেন হোপ চ্যালেঞ্জ চ্যাম্পিয়নশীপের ফাইনালে রোববার শ্রীলংকার বিরুদ্ধে ১৩০ রানে শোচনীয়ভাবে হেরে গেছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দল।
প্রথমে ব্যাট করে শ্রীলংকা দল নয় উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায়।
বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।
