ইনজুরিতে ইংলিশ বোলার জোন্স
ইংলিশ ফাস্ট বোলার সাইমন জোন্স গোড়ালির ইনজুরিতে পড়েছেন। ট্রেন্টব্রিজে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় তিনি ইনজুরিতে পড়েন।
জোন্স অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট লাভ করেন। ইংল্যান্ড সফরকারী অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২১৮ রানে বেধে ফেলে ফলো-অনে বাধ্য করে। আঘাত পাওয়ার পর তিনি অবশ্য সার্জিক্যাল বুট পরে মাঠে ফিরে আসেন।
