২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজে বৃষ্টির হানা, ইংল্যান্ড ৪ উইকেটে ২২৯

টেন্টব্রিজে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 10:13 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

দিন শেষে ইংল্যান্ড চার উইকেটে ২২৯ রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়া শেষ সেশনে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে।

কিন্তু ম্যাচের চেহারা অন্যরকমই হত যদি অস্ট্রেলিয়ানরা ক্যাচ মিসের মহড়া না দিত। পুরো ম্যাচে অস্ট্রেলিয়ান বোলাররা সারা দিনে ২২টি নো-বল না করেছেন।

ক্রিজে রয়েছেন ৩৩ রান নিয়ে কেভিন পিটারসন ও এন্ড্রু ফ্লিনটফ।

এ টেস্টে অভিশেক হয়েছে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার শন টেইটের। দেরিতে হলেও তিনি দিনের শেষ সেশনে দুটি উইকেট তুলে নেন। শন টেইট অস্ট্রেলিয়ার ফাস্ট ক্লাস ক্রিকেটে শেষ মৌসুমে সর্বাধিক উইকেট লাভ করেন।

ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভন এবং ওপেনার মারকাস ট্রেসকথিক উভয়ই চমৎকার খেলেছেন। কিন্তু দু’জনের কেউই বিগ স্কোর না করার কারণে দলীয় স্কোরটা তেমন যুতসই হয়নি।

অ্যাশেজ সিরিজের তিন টেস্টে ম্যাচে অস্ট্রেলিয়ান ৭০টি নো বল করেছে। আর এ ম্যাচেই তারা সর্বাধিক ২২ টি নো বল করে। তবে কোচ জন বুকানন এ ব্যাপারে ক্রিকেটারদের সাথে আলোচনা করেছেন।

ম্যাচে বেরসিক বৃষ্টি বারবার হানা দেয়।

ইংল্যান্ডের স্কোর এক পর্যায়ে এক উইকেটে ১৩৪ রান ছিল।

কিন্তু চার বল পরই শন টেইট ট্রেসকথিককে বোল্ড করে দেন। প্যাভেলিয়ানে ফেরার আগে তিনি ৬৫ রান করেন।

এরপর টেইট আবারও জ্বলে উঠেন। টেইটের বলে ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেলকে ক্যাচ আউট করেন এডাম গিলক্রিস্ট। আর এই ক্যাচটিই গিলক্রিস্টের ৩০০ তম ক্যাচ।

টেইট ১২ বলের মধ্যে ১১ রান দিয়ে দুই উইকেট তুলে নেন। ইংল্যান্ডের স্কোর দাড়ায় তিন উইকেটে ১৪৬।

এরপর ১৬৯ রানে চার উইকেটে হতে পারতো যদি ক্যাসপ্রোইচ ইংলিশ ব্যাটসম্যান পিটারসনের রিটার্ন ক্যাচটি না ফেলতেন।

১৭৪ রানের মাথায় হেইডেনও আরও একটি ক্যাচ ফেলেন। ভন ব্যক্তিগত ৩০ রানের মাথায় আউট হওয়া থেকে রক্ষা পান।

মাইকেল ভন ৯৯ বল মোবকাবেলা করে ৫৮ রান করে পন্টিংয়ের বলে আউট হন।

স্ট্রাস ৩৫ রান করে আউট হন।