২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেইজিং অলিম্পিকে বিশুদ্ধ বায়ু নিশ্চিত করার দায়িত্ব পেল গেইল

দক্ষিণ এশিয়ার নেতৃস্থানীয় গেইল (ইন্ডিয়া) লিমিটেড চীনের রাজধানী বেইজিংয়ের পরিবহন সিস্টেমকে সিএনজি’তে রূপান্তরিত করার দায়িত্ব পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 02:41 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

২০০৮ সালের বেইজিং অলিম্পিককে সামনে রেখে গেইলকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

বেইজিং অলিম্পিক অর্গানাইজিং কমিটি মঙ্গলবার বার্তা সংস্থা বিডিনিউজকে এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

চীন ২০০৮ সালের মধ্যে বেইজিংয়ের পরিবহন সিস্টেমে আমূল পরিবর্তন আনতে সিএনজি’তে রূপান্তরিত করার কর্মসূচি হাতে নিয়েছে।

বেইজিংয়ে বর্তমানে বাস ও ট্যাক্সির সংখ্যা যথাক্রমে ২০,০০০ ও ৮০,০০০।

ভারতের দিল্লী ও মুম্বাইয়ের পরিবহন সিস্টেম সিএনজি’তে রূপান্তরিত করার মাধ্যমে বায়ু দূষণ যে হারে কমিয়ে আনা হয়েছে, তেমনিভাবে বেইজিংও বায়ু দূষণ কমিয়ে আনতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছে।

বেইজিং সিটিতে সিএনজি প্রকল্প বাস্তবায়ন করতে গেইলের সাথে বেইজিং গ্যাস কোম্পানি ও বেইজিং জিয়াংগ্যাং গ্যাস কোম্পানি সমঅধিকারের ভিত্তিতে কাজ করবে।