চার দিন পিছিয়ে গেল স্কুল ফুটবল
ঢাকা মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরুর তারিখ পিছিয়ে ২৯ আগস্ট নিয়ে যাওয়া হয়েছে।
টুর্নামেন্ট কমিটির সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু সোমবার জানান ২৫ আগস্ট থেকে শুরুর কথা থাকলেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন এবং পৃষ্ঠপোষক প্রান গ্রুপের অনুরোধেই চারদিন পিছিয়ে দেয়া হয়েছে টুর্নামেন্ট।
টুর্নামেন্টে অশংগ্রহনকারী ৬০টি স্কুল দলকে তিনটি করে বল দেয়া হয়েছে বলে জানান চুন্নু। দলগুলো পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে প্রাথমিক পর্বে খেলবে। পরবর্তীতে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু’টি দল চুড়ান্ত পর্বে খেলবে।
টুর্নামেন্টের খেলাগুলো রাজধানীর উত্তরা পুলিশ লাইন মাঠ, ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল মাঠ, মিরপুর ন্যাশনাল বাংলা হাই স্কুল মাঠ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
