মালয়েশিয়ায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ ক্রিকেট দলের দ্বিতীয় জয়
মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল গোল্ডেন হোপ চ্যালেঞ্জ টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ ক্রিকেট দল। সোমবার বাংলাদেশ ১৩ রানে শ্রীলংকাকে হারায়।
রুমন প্রতিপক্ষের চার উইকেট শিকার করে দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৩৬ দশমিক ১ ওভারে ১০৭ রানে অল আউট হয়ে যায়। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল এই ম্যাচে মাত্র এক রানেই ফিরে যান। শ্রীলংকার বোলার শিভাঙ্কা ২৫ রানে দুই উইকেট লাভ করেন।
১০৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলংকা ৩৪ দশমিক ১ ওভারে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশের রুমন ১৬ রানে চার উইকেট তুলে নিয়ে শ্রীলংকার ব্যাটিং লাইনে ধস নামান। এছাড়া শুভ এবং সাকিব দু’টি করে উইকেট শিকার করেন।
বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার মালয়েশিয়ার মুখোমুখি হবে।
