২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতার পদক তালিকার শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

ছয়টি স্বর্ণ, দু’টি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় সোমবার পদক তালিকার শীর্ষে উঠে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ মিটার বাটারফ্লাই, ৪ী১০০ মিটার ব্যক্তিগত রিলে, ৫০ মিটার ফ্রিস্টাইল, ১৫০০ মিটার ফ্রিস্টাইল, ২০০ মিটার বাটারফ্লাই এবং ৪ী১০০ মিডলে রিলেতে স্বর্ণপদক জয় করে।

দু’টি স্বর্ণ, দু’টি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ১০০ মিটার ফ্রিস্টাইল এবং ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ পদক লাভ করে। ইসলামী বিশ্ববিদ্যালয় ২০০ মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণপদক লাভ করে।