২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামার ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে এনায়েতের শিরোপা লাভ

পাইপ লাইনার্স সামার ওপেন ব্যাডমিন্টন (র‌্যাংকিং) টুর্নামেন্ট সোমবার উডেন ফ্লোর জিমনেশিয়ামে সমাপ্ত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 07:47 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

টুর্নামন্টের পুরুষ এককে এনায়েত ২-১ সেটে পরশকে হারিয়ে শিরোপা জয় করেন। পুরুষ দ্বৈতে সুমন-পরশ জুটি ২-০ সেটে মোক্তার-সরোয়ার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেন।

টুর্নামেন্টের মহিলা একক এবং দ্বৈতে চ্যাম্পিয়ন হন যথাক্রমে দুলালী এবং কণিকা-দুলালী জুটি।

খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।