২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবলের জন্য বাংলাদেশ প্রাথমিক দলের নাম ঘোষণা

এএফসি কাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য সোমবার ৩০ সদস্যের প্রাথমিক বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

কোচ মাহবুব হোসেন রক্সির তত্ত্বাবধানে বিকেএসপিতে প্রাথমিক দলের প্রশিক্ষণ শুরু হবে ২৬ আগস্ট থেকে।

বাছাইকৃত খেলোয়াড়দের ২৬ আগস্ট বিকেল সাড়ে তিনটায় ফুটবল ফেডারেশনে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সদস্য সাইদ হাসান কাননের নিকট রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

বাছাইকৃত খেলোয়াড়দের তালিকা: গোলরক্ষক-নেহাল (রাজশাহী), বাদল (নারায়ণগঞ্জ), মোস্তাক, উক্যথেন (বিকেএসপি)।

রক্ষণভাগ-পিন্টু দাস (মানিকগঞ্জ), শেন ওয়েন (কক্সবাজার), সাঈদ (নারায়ণগঞ্জ), মাহফুজ (খুলনা), নুরুল (সিলেট), জনি, সৈকত, কনক, রাসেল ১, রাসেল ২ (বিকেএসপি)।

মধ্যমাঠ-রাজু (কিশোরগঞ্জ), জিতু (চট্টগ্রাম), তুর্য (ঢাকা), আশা (খুলনা), ফয়সাল (খুলনা), সারহান (নারায়ণগঞ্জ), মোবারক (নরসিংদী), রানা, মানিক, রনি (বিকেএসপি)।

আক্রমনভাগ-জহির (সাতক্ষীরা), তৌহিদ (চট্টগ্রাম), চংমিন (কক্সবাজার), জুয়েল রানা (নারায়ণগঞ্জ), সাবিবর, সবুজ (বিকেএসপি)।