২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা টেনিসের শীর্ষে শারাপোভা

রাশিয়ার ইতিহাসে প্রথম মহিলা হিসেবে মারিয়া শারাপোভা বিশ্ব টেনিস অঙ্গনে শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোটর্স ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 01:36 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

ইনজুরিতে আক্রান্ত মার্কিন টেনিস খেলোয়াড় লিন্ডসে ডেভেনপোর্টকে পিছনে ফেলে শারাপোভা আনুষ্ঠানিকভাবে সোমবার শীর্ষস্থানটি দখল করেন।

চলতি বছরের প্রথম উইম্বলডন শিরোপা শারাপোভার হাতছাড়া হয়ে গেলেও ডেভেনপোর্টকে টপকে গিয়ে মহিলা টেনিসে শীর্ষস্থান অধিকার করার আজীবনের স্বপ্নপূরণ করতে ১৮ বছরের সাইবেরীয় কিশোরীর কাছে যথেষ্ট পয়েন্ট জমা ছিল।

আন্তর্জাতিক অঙ্গনে তার নামের আগে রাশিয়ান কিশোরী লেখা হলেও এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজ দেশ রাশিয়ার হয়ে শারাপোভা প্রতিনিধিত্ব করেননি। আর এর কারণ হল ক্যারিয়ার গড়তে নয় বছর বয়সে বাবার সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো।