মাস্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে ফেদেরার, সাফিন, হেইটন ও রডিক
সুইস টেনিস তারকা রজার ফেদেরার দুই দশমিক ৪৫ মিলিয়ন ডলার মূল্যের এটিপি সিনসিনাটি মাস্টার্স কাপ টুর্নামেন্টে ৬-৪, ৬-৩ সেটে জোসি একাসুসোকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন।
তৃতীয়বারের মত উইম্বলডন শিরোপা জয়ের পর এক মাসের বেশি কোর্টের বাইরে থেকে মাঠে ফিরে বিশ্বসেরা ফেদেরার আবারও নিজেকে প্রমাণ করলেন।
ফেদেরার ক্যারিয়ারের ৩১তম শিরোপা এবং এই মৌসুমে নবম শিরোপা জয়ের জন্য লড়াই করছেন।
পরবর্তী ম্যাচে তিনি মুখোমুখি হবেন ৫৪তম বাছাই রবি জাইনপ্রির। বরি জাইনপ্রি দুইবারের গ্রান্ড স্ল্যাম বিজয়ী মারাত সাফিনকে ৬-২, ৬-৩ সেটে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে অস্ট্রেলিয়ান লেইটন হিউইট পাকস্থলির সমস্যা কাটিয়ে কোর্টে ফিরেছেন। তিনি ৬-২, ৬-৩ সেটে রাশিয়ান প্রতিদ্বন্দ্বী নিকেল ডেভেডেনকোকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন।
পরবর্তী ম্যাচে হিউইট মুখোমুখি হবেন ২০০৩ সালের ইউএস ওপেন শিরোপা জয়ী এন্ডি রডিকের, যিনি রাশিয়ান মাখিয়েল ইউজহেনিকে ২-৬, ৬-৩, ৬-৪ সেটে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন।
