২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টার্স কাপের কোয়ার্টার ফাইনালে ফেদেরার, হিউইট, সাফিন ও রডিক

সুইস তারকা রজার ফেদেরার সিনসিনাটি মাস্টার্স কাপ টুর্নামেন্টে ৬-৩, ৬-৪ সেটে অলিভার রোচাসকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। পরবর্তী ম্যাচে তিনি মুখোমখি হবেন আর্জেন্টাইন জোসি এসাসিউসোর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 03:06 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এদিকে মারাত সাফিন, লেইটন হিউইট এবং এন্ড্রি রডিক নিজ নিজ খেলায় জয় লাভ করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

হাঁটুর ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরে রুশ প্রতিদ্বন্দ্বী সাফিন ৬-০, ৬-৩ সেটে স্লোভাকিয়ান ডমিনিক হার্বিটিকে পরাজিত করেছেন। পরবর্তী ম্যাচে তিনি মুখোমুখি হবেন রডি জাইনপ্রি’র।

অস্ট্রেলিয়ান হিউইট ৬-১, ৬-৪ সেটে ক্রোয়েশিয়ান প্রতিদ্বন্দ্বী মারিও এনসিসকে পরাজিত করেন।

আমেরিকান প্রতিদ্বন্দ্বী রডিক ৭-৬ (৭/৫), ৬-২ সেটে আর্জেন্টাইন জুয়ান ইগনেসিও চিলিকে পরাজিত করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেন। পরবর্তী ম্যাচে তিনি মুখোমুখি হবেন রাশিয়ান মিখাইল ইউজহেনির।