উত্তরা ক্লাব উন্মুক্ত টেনিস শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর
আট দিনব্যাপী উত্তরা ক্লাব জাতীয় উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা ৮ সেপ্টেম্বর থেকে ক্লাব কোর্টে শুরু হচ্ছে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় উত্তরা ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করছে। টুর্নামেন্টে অংশ গ্রহন করতে উচ্ছুক ক্লাব ও সংগঠনগুলোকে আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে এন্ট্রি জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
