নাডেল মন্ট্রিল মাস্টার্স সিরিজে আগাসিকে পরাজিত করে জিতে নিলেন শিরোপা
স্পেনিশ সেনসেশন রাফায়েল নাডেল ৬-৩, ৪-৬, ৬-২ সেটে আমেরিকান আন্দ্রে আগাসিকে পরাজিত করে মন্ট্রিল মাস্টার্স সিরিজ টুর্নামেন্টের শিরোপা লাভ করলেন।
এটি তার প্রথম হার্ড-কোর্ট শিরোপা।
শীর্ষ বাছাই নাডেল এ মৌসুমে মোট নয়টি শিরোপা জয় করলেন। ফলে তিনি ১৯৮৩ সালে ম্যাটস উইল্যান্ডরের গড়া রেকর্ড স্পর্শ করলেন। তবে মৌসুমের প্রথম আটটি শিরোপা জয় করে ছিলেন ক্লে।
১৯ বছর বয়সী নাডেল প্রথমবারের মতো ৩৫ বছর বয়সী আগাসির মুখোমুখি হয়েছিলেন।
এদিকে দুই সপ্তাহ পর হার্ড-কোর্টে মৌসুমের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত নাডেল।
শিরোপা জয় করায় নাডেল চার লাখ ডলার পেলেন।
শিরোপা জয়ের পর নাডেল বলেন, আমি জানতাম আমি হার্ড-কোর্টে ভালো খেলতে পারি কারণ এ বছর হার্ড-কোর্টে বেশ কিছু ম্যাচে ভালো স্কোর করতে সমর্থ হই। তবে আমার জন্য এই টুর্নামেন্টে শিরোপা জয় করা খুব বড় ব্যাপার। আমি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আমি এখানে আসার আগে বলেছিলাম, এ বছরে হার্ড-কোর্টে যেকোনও টুর্নামেন্টে শিরোপা জয় করার সামর্থ আমার রয়েছে।
