২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফলোঅন এড়াতে অস্ট্রেলিয়ার প্রয়োজন আরও ৩৫ রান

ইংলিশ পেসার সিমন জোন্স এবং স্পিনার অ্যাশলে জাইলস উভয়েই তিন উইকেট তুলে নিয়ে সফরকারী অস্ট্রেলিয়া দলকে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বিপর্যের মধ্যে ফেলে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

প্রথম ইনিংসে ইংল্যান্ডের গড়া ৪৪৪ রান তাড়া করতে গিয়ে ২১০ রান করেই সাত উইকেট হারিয়ে বসে। অস্ট্রেলিয়া এখনও ২৩৪ রান পিছিয়ে আছে। ফলোঅন এড়াতে অস্ট্রেলিয়ার প্রয়োজন আরও ৩৫ রানের।

চা বিরতির পর স্বাগতিক ইংল্যান্ড দ্রুত অস্ট্রেলিয়ার চার উইকেটের পতন ঘটায়।

অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক উইকেটকিপার এডাম গিলক্রিস্ট এবং শেন ওয়ার্ন ৫৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এখন ক্রিজে রয়েছেন ওয়ার্ন এবং গিলেস্পি।

দিনের শুরুতে ইংলিশ অল-রাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ (৪৬) এবং গ্যারেন্ট জোন্স ৪৭ রানের পার্টনারশিপ গড়ের তোলেন। ফলে ইংল্যান্ডের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪৪৪ রান।

প্রথম ইনিংসে অসি লেগস্পিনার শেন ওয়ার্ন ৯৯ রানের বিনমিয়ে তুলে নেন চার উইকেট।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ান ওপেনার জাস্টিন ল্যাঙার ব্যক্তিগত ৩১ রান করার পর জাইলসের স্পিনে ইয়ান বেলের হাতে ধরা দেন।

অপর ওপেনার ম্যাথু হেইডেন জাইলসের বলে এলবিইব্লউ হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

দিনের চূড়ান্ত সেশনে ইংল্যান্ড দল তাদের পুরান অ্যাটাকিং ছন্দ ফিরে পায়। সিমন জোন্স ওভারের প্রথম বল অসি দলপতি রিকি পন্টিংয়ের ব্যাটে লেগে ব্রাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো ইয়ন বেলের হাতে ধরা দেয়।

সাত বল পর অসি ব্যাটসম্যান কার্টিজ ফ্লিনটফের বল রিভারস সুইপ করতে গেলে বোল্ড হয়ে যান।

এরপর জাইলস একটি চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন ডেমিয়েন মার্টিনকেও।

অসি সহ-অধিনায়ক উইকেটকিপার এডাম গিলক্রিস্টকে ব্যক্তিগত ৩০ রানের মাথায় ফিরিয়ে দেন জোন্স। তবে আউট হওয়ার আগে তিনি ১২ রানের মাথায় পরপর দুই বলে আউট হওয়া থেকে রক্ষা পান তিনি।

পিঠের ব্যথার কারণে ক্লার্ক রানার নিয়ে মাঠে নামলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ব্যক্তিগত সাত রানের মাথায় তাকে ফিরিয়ে দেন জোন্স।

দিনের শেষে ম্যাচের রূপ পরিসংখ্যান দাঁড়ায় ফলোঅন এড়াতে অস্ট্রেলিয়ার প্রয়োজন আরও ৩৫ রানের।