২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের বিরুদ্ধে বাংলাদেশ-এ দলের ম্যাচটি ড্র

সারে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ৩৩২ রান করার পর ম্যাচের চূড়ান্ত দিনে এমন সময় অধিনায়ক মার্ক বুচার ম্যাচ ডিক্লেয়ার করেন যাতে কোনভাবেই বাংলাদেশ ‘এ’ দল ম্যাচে ফিরতে না পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 10:05 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বাংলাদেশ এক উইকেট হারিয়ে ২৪ ওভারে ১১৩ রান করে ম্যাচ ড্র করে।

মার্ক বুচার ব্যক্তিগতভাবে ৯০ রান করেন। জেমস বেনিং দ্বিতীয় ইনিংসে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন। সারের অপর ব্যাটসম্যান এন্ড্রু হর্ড দ্বিতীয় ইনিংসের হাফ-সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত থেকেছেন।

হর্ড এবং ইয়ান সালিসবুড়ি মিলে ৪৯ রানের বড় পাটনারশিপ গড়ে তোলে সারের অধিনায়ক মার্ক বুচার ম্যাচ ডিক্লেয়ার করেন।

বাংলাদেশ ‘এ’ দল ৩৩৩ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ২৪ ওভারে এক উইকেটে ১১৩ রান তোলার পর ম্যাচেটি ড্র হয়ে যায়।

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক শাহারিয়র নাফিস দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেছেন। তিনি ৬৩ রান করার পর সারের স্পিনার সাকলাইন মুসতাকের বলে বুচারের হাতে ধরা দেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তালহা জুবায়ের দ্বিতীয় ইনিংসে ৯৯ রানের বিনিময়ে চারটি উইকেট তুলে নেন। সাঈদ রাসেলও ১০১ রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন।

সারে প্রথম ইনিংস ৩৩৬ রান করার পর ডিক্লেয়ার করে। জবাবে বাংলাদেশ ‘এ’ দল সব উইকেট হারিয়ে ৩৩৬ রান করে।

ফ্লাট ব্যাটিং পিচে তিন দিনের ম্যাচে প্রায়ই ম্যাচ ড্র হয়। তাই উভয় দলের ক্রিকেটাররা র‌্যাটিংয়ের প্রতিই লক্ষ্য রাখছিলেন।

বাংলাদেশ ‘এ’ দল সফরের শেষ ম্যাচ কেন্টের মুখোমুখি হবে ক্যান্টারবাড়িতে।