২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতানো ম্যাচে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ব্রাদার্স

দেশের শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব ব্রাদার্স তাদের বিরুদ্ধে আনীত পাতানো ম্যাচে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

শুক্রবার এক সংবাদ সম্মেলনে ব্রাদার্স এ কথা জানায়।

এর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড এবং শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিকে লেখা এক চিঠিতে বাদ্রার্সের বিরুদ্ধে কয়েকটি ম্যাচে পাতানো খেলার অভিযোগ আনে।

শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্রাদার্সের সাধারণ সম্পাদক মিজানুদ্দিন আহমেদ বলেন, ব্রাদার্স কখনো পাতানো খেলার সাথে জড়িত ছিলো না এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি বলেন, নিজেদের যোগ্যতা এবং পরিশ্রম দিয়েই ব্রাদার্স আজ লীগের শীর্ষে।

তিনি আরো বলেন,একটি দুর্বল দলের সাথে তারা কেন পাতানো ম্যাচ খেলতে যাবে। মিজানুদ্দিন আহমেদ বলেন, যদি পাতানো ম্যাচ খেলে শীর্ষে যাওয়ার সুযোগ থাকে, তাহলে মোহামেডান সে সুযোগ নিক। তাদের তো এখনো চ্যাম্পিয়ন হওয়ার সূযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে ব্রদার্সের সহ-সভাপতি শফিউদ্দিন আহমেদ মানিক, ফুটবল কমিটির চেয়ারম্যান এওয়াইএফ কামাল, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোবাশ্বের হোসন, ভাইস প্রেসিডেন্ট চাষী নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহিম উপস্থিত ছিলেন।