সফররত ভারতীয় ফুটবল দলের বিপক্ষে জয় পেয়েছে ফরিদপুর জেলা
সফররত ভারতীয় সেভেন এ সাইড ফুটবল দলের বিপক্ষে ফরিদপুর জেলা ফুটবল দল ৪-১ গোলে জয়লাভ করেছে।
শুক্রবার বিকেলে ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় প্রদর্শনী ম্যাচে ফরিদপুর জেলা দলের বিপক্ষে রাসেল ২ টি, জুয়েল ১ টি এবং মিনার ১ টি করে গোল করেন। ভারতীয় দলের পক্ষে একমাত্র গোলটি করেন বাল্লু।
খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের সাংসদ চৌধুরী আকমাল ইবনে ইউসুফ।
উল্লেখ্য ভারতীয় সেভেন এ সাইড ফুটবল দল দু’টি প্রদর্শনী ম্যাচ খেলতে ফরিদপুর এসেছে।
