কলকাতা প্রিমিয়ার লীগ চালাবে লন্ডনের রেফারি
কলকাতা প্রিমিয়ার লীগের দুই পরাশক্তি বর্তমান চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল এবং চিরপ্রতিদ্বন্ধী মোহনবাগান-এর ম্যাচ নিয়ে টানটান উত্তেজনা খেলোয়াড়, ক্লাব, দর্শক সর্মথকদের ছাপিয়ে আয়োজকদেরও নাড়া দিয়েছে। ফুটবল পাগল শহর কলকাতায় ১৮ আগস্ট সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের গুরুত্ব বিবেচনা করে ইন্ডিয়ান ফুটবল এসোসিয়েশন স্থানীয় রেফারির উপর আস্থা রাখতে পারছে না। সকল বির্তক এড়াতে অবশেষে ব্রিটেনের প্রখ্যাত রেফারি ডেভ রবার্টকে এই ক্রুসিয়েল ম্যাচ পরিচালনার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইতিমধ্যে ব্রিটিশ রেফারি আনার ব্যাপারে অনুমোদন দিয়েছেন। ডেভ রবার্ট সম্প্রতি সিঙ্গাপুরের এস-লীগ অত্যন্ত সুনামের সাথে চালিয়েছেন এবং সিঙ্গাপুর ফুটবল এসোসিয়েশন ক্লাস ওয়ান রেফারি হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে।
