ত্রিদেশীয় সিরিজ ফাইনালে ফেবারিট শ্রীলঙ্কা, বিস্তারিত
দামবুলার প্রেমাদাসা স্টেডিয়ামে মঙ্গলবার ভারত এবং স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যে ইন্ডিয়ান অয়েল ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। নিজেদের মাটিতে ১৩টি ফাইনাল খেলে মাত্র দুটিতে হেরেছে শ্রীলঙ্কা।
এই সিরিজে দু’বার ভারতের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা, দু’বারেই জিতেছে। তাই শিরোপা জয়ের লড়াইয়ে শ্রীলঙ্কাই এগিয়ে রয়েছে।
ফাইনালে পৌছলেও এ টুর্নামেন্টে দুটো দলই যে পুরো ফর্মে খেলেছে, এটা বলা যায়না। দু’দলেরই এক/দু’জন বাদে বেশিরভাগ ব্যাটসম্যানই অফ ফর্মে। টপ অর্ডারে ধস নামাটা দু’দলেরই একটা স্বাভাবিক চিত্র। তবে ফাইনালের স্পর্শে উদীপ্ত দু’দলই। সব থেকে বড় কথা , পুরো শক্তি নিয়ে শিরোপা যুদ্ধে মুখোমুখি দু’দল। পুরো শক্তি নিয়ে এ টুর্নামেন্টে কদাচ মাঠে নামতে পেরেছে শ্রীলঙ্কা ও ভারত। তবে কলম্বোর প্রেমাদাসা উইকেটে ‘টস’ সবসময়ই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এ মাঠে ৭৫ শতাংশের চেয়েও বেশী ম্যাচে জয়ী হয়েছে আগে ব্যাটিং নেওয়া দল।
