২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় ত্রয়ী চ্যাপেল ভাইয়ের অনন্য মিলন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে চ্যাপেল ভাইদের মিলন মেলা বসেছে। গ্রেগে’র জন্মদিন উপলক্ষে ক্রিকেটই ইয়ান, গ্রেগ এবং ট্রেভরকে একত্রিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 12:52 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

অস্ট্রেলিয়ার সাবেক তিন টেস্ট খেলোয়াড় ভাই রোববার গ্রেগ ৫৭-তে পা রাখায় একসাথে নৈশভোজ করেছেন, উদযাপন করেছেন ভাইয়ের জন্মদিন। ক্রিকেটের সাথে এখনও জড়িত তিন ভাই ভিন্ন ভিন্ন দায়িত্ব নিয়ে এখন কলম্বোতে আছেন।

ট্রেভর বলেন, গ্রেগের জন্মদিন উপলক্ষে আমি তাকে উইশ করি এবং রাতে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের জয়ের পর আমি তার সাথে সাক্ষাৎ করি।

গ্রেগ চ্যাপেল স্বভাবতই শ্রীলঙ্কায় সফররত ভারতীয় দলের কোচ হিসেবে এখন কলম্বো আছেন। বড় ভাই ইয়ান টেলিভিশন ধারাভাষ্যকার এবং ছোট ভাই ট্রেভর কলম্বোর পাশেই একটি প্রাইভেট ক্লাবের কোচ হিসেবে এখন শ্রীলঙ্কায় আছেন। ট্রেভর চ্যাপেলও এক সময় শ্রীলংকা দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন।