২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে ভারত

ইন্ডিয়ান অয়েল কাপ ত্রিদেশীয় ক্রিকেট প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শ্বাসরুদ্ধ বিজয় ছিনিয়ে নিয়েছে ভারত। রোববার লিগের ষষ্ঠ এবং শেষ খেলায় ৭ রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে ভারত ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। মঙ্গলবার শিরোপা জয়ের জন্য শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 10:34 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ভারতীয় বোলারদের রোষানলে ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার অতি সহজেই ভেঙ্গে  পড়ে এবং ৬ উইকেটে সংগৃহীত হয় মাত্র ১১২ রান। কিন্ত রোনাকো মর্টন (৮৪) এবং দিনেশ রামাদিন শক্ত হাতে ব্যাট ধরে ভারতীয় বোলারদের বেশ বেগ দেন। এই জুটি ৮৩ রান যোগ করে দলের অবস্থা সুসংহত করেন।

ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভাল করলেও ইরফান পাঠান তার প্রথম ওভারেই দু’টি উইকেট তুলে নেন। জেভিয়ার মার্শাল (১৯) এবং সিলভেস্টর জোসেফকে (৪) আউট করার পর একের পর এক উইকেট হারাতে থাকে উন্ডিজ। ফলে নির্ধারিত ৫০ ওভারে ২৫৫ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে ফেলতে সক্ষম হয় ভারতীয়রা।

ক্যারেবিয়ানদের সর্বশেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। কিন্ত আশীষ নেহরার বোলিং নৈপুণ্যে ৪ রানের বেশী নিতে পারেনি ব্যাটসম্যানরা। ফলে ভারতের ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যায়।

যুবরাজ ও মোহাম্মদ কাইফের অসামান্য ব্যাটিংয়ের সুবাদে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওযেষ্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ উইকেটে ২৬২ রানের বড় ইনিংস গড়ে ছিল ভারত। এ জুটি যখন ব্যাটিং করতে শুরু করেন তখন ভারতের রান ৩ উইকেটে ৫১। যুবরাজ ১১৪ বলে ১১টি বাউন্ডারি এবং ১টি ছক্কার সাহায্যে ১১০ রান করেন। কাইফ ১০৩ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৮৩ রানে অপরাজিত ছিলেন। শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি মাত্র ১৩ বলে ২টি ছক্কা এবং ১টি বউিন্ডারির সাহায্যে ২৮ রান করলে ভারতের ইনিংস শেষ হয ৪ উইকেটে ২৬২ রানে।

ওয়েস্ট ইন্ডিজ এ ম্যাচে তাদের নিয়মিত অধিনায়ক শিবনারায়ণ চন্দরপলকে ছাড়াই খেলেছে।