২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিপালীর বিরুদ্ধেও আবাহনীর কষ্টার্জিত জয়

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত প্রিমিয়ারের নবাগত দিপালী যুব সংঘের বিরুদ্ধে ৩ - ১ গোলে জয়লাভ করেছে আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের ফিরতি পর্বে মুখোমুখি হয় এই দু’দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা আবাহনীর সংগ্রহ দাঁড়িয়েছে ১৩ ম্যাচে ২৩। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে পয়েন্ট তালিকার তলানীর দল দিপালীর সংগ্রহ মাত্র দুই।

ম্যাচে আবাহনী প্রায় হারতেই বসেছিল আবাহনী। বিশেষ করে দিপালীর গোলরক্ষক সমীর দত্ত যেন আবাহনীর গোল করার পথে বিশাল এক দেয়াল গড়ে তুলেছিলেন। শেষ পর্যন্ত মাত্র ১৫ মিনিটের মধ্যে তিন গোল করে জয় ছিনিয়ে আনে আবাহনী।

ম্যাচের ১৫ মিনটেই ইদ্রিস মোতুবির গোলে এগিয়ে যায় দিপালী। এই গোল পরিশোধ করতে আবাহনীকে ৩৪ মিনিট অপেক্ষা করতে হয়। এক গোলে পিছিয়ে পড়ে একের পর এক আক্রমন শানাতে থাকে আবাহনী। কিন্তু তাদের সব আক্রমনই দিপালীর গোলরক্ষক সমীর অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দিয়ে হিরো বনে যান। আবাহনীর দুই স্ট্রাইকার ইব্রাহিম আর ফরহাদের কম করে হলেও চারটি গোলের সুযোগ ব্যর্থ করে দেন সমীর।

বিরতির পর টিপুর সমতাসূচক গোলে খেলায় ফেরে আবাহনী। এর পাঁচ মিনিট পর দলের পক্ষে কোনাকুনি শটে দ্বিতীয় গোল করেন ফরহাদ। ৬৪ মিনিটে আবাহনীর ক্যামেরুনের স্ট্রাইকার কিয়াক আরেকটি কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন।

এর আগে ঢাকা ওয়ান্ডারার্স ও ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল ক্লাবের মধ্যেকার দিনের প্রথম ম্যাচটি ১ - ১ গোলে ড্র হয়।