২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

অলরাউন্ডার এন্ড্রু ফ্লিনটফের চমৎকার অলরাউন্ডিং পারফরমেন্সের কারণে স্বাগতিক ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের খুব কাছাকাছি অবস্থান করছে। কোনও রকম অঘটন না ঘটলে ইংল্যাণ্ডের জয় এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 10:06 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

দিনের শুরুতে বল হাতে জ্বলে উঠেন ফ্লিনটফ । তিনি ৩৪ রানের বিনিময়ে তুলে নেন তিন উইকেট। ব্যাট হাতওে বসে থাকেননি তিনি। ঝকঝকে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি।

অ্যাজবাস্টনে অসি ব্যাসম্যান মাইকেল ক্লার্ক তৃতীয় দিনের শেষ বলে প্যাভিলিয়ানে ফিরে যান। অস্ট্রেলিয়ার স্কোর দাড়ায় আট উইকেটে ১৭৫ রান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

শেন ওয়ার্ন দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের বিনিময়ে তুলে নেন ছয় উইকেট। প্রথম ইনিংস তিনি চার উইকেট পান।

ব্রেট লী ৮২ রানের বিনিময়ে চার উইকেট তুলে নেন। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে তোলে ১৮২ রান।

তৃতীয় দিন শেষে ১৭টি উইকেটের পতন হয়। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধারাবাহিক উইকেট পতন ঘটতে থাকে। দলীয় ৩১ রানের মাথায় চার উইকেটের পতন ঘটে।

অসি ফাস্ট বোলার ব্রেট লী ১১ বলের মধ্যে চার রান দিয়ে তুলে নেন তিন উইকেট।

২২ ওভার পর্যন্ত বোলিং জুটি অপরিবর্তিত থাকে। ফ্লিনটফ ক্রিজে এসেই ইনিংসের চেহারা পাল্টে দেন। ইনিংসে তিনি নয়টি ছক্কা মারেন। ১৯৮১ সালে ইয়ান বোথামের ওল্ড ট্রাফোর্ডে ছয়টি ছক্কা মারার রেকর্ড তিনি ভাঙ্গেন।

অস্ট্রেলিয়ান ওপেনার জাস্টিন ল্যাঙ্গার এবং ম্যাথু হেইডেন ইনিংসের শুরুটা স্বাচ্ছন্দ্যের সাথে শুরু করেন।

ফ্লিনটফ বোলিং করতে এসেই হাফ--সেঞ্চুরি পাটনারশিপে ভাঙ্গন ধরান। ল্যাঙ্গারকে ব্যক্তিগত ২৮ রানের মাথায় বোল্ড করেন তিনি। একই ওভারে অসি দলপতি রিকি পন্টিংকেও শুন্য রানে ফিরিয়ে দেন তিনি।

ইংলিশ ফাস্ট বোলার সিমন জোন্সের বল হেইডেনের ব্যাটের কানায় লেগে স্লিপে দাড়ানো ট্রেসকথিক লুফে নেন। হেইডেন ৩১ রান করেন।

একটি লুজ ডেলিভারি মারতে গিয়ে উইকেট বিসর্জন দেন ডেমিয়ান মার্টিন। তাকে আউট করেন ফাস্ট বোলার হগার্ড।

জাইলস ফিরিয়ে দেন সিমন কার্টিজ এবং এডাম গিলক্রিস্টকে। কার্টিজ ১৬ এবং গিলক্রিস্ট এক রান করেন।

নতুন স্পেলে বোলিং করতে এসে ফ্লিনটফ তুলে নেন জেসন গিলেস্পির উইকেট।

ব্যক্তিগত ২০ রান নিয়ে ক্রিজে রয়েছেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার হাতে মাত্র দুই উইকেট রয়েছে। দরকার এখনও ১০৭ রানের।