২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ২৭ আগস্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ শনিবার নির্বাচনের এই তারিখ ঘোষনা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে এই ভোটগ্রহন।

বিসিবির ৩১ সদস্য বিশিষ্ট কমিটির চারজন সহ সভাপতি, একজন সাধারণ সম্পাদক, দু’জন যুগ্ম সম্পাদক ও একজন কোষাধ্যক্ষসহ মোট ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরে সরকার সভাপতি এবং ক্রীড়া পরিষদ দু’জন সদস্য নিয়োগ করবে। ক্রীড়া পরিষদ রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে এবং ৯ আগস্ট ভোটার তালিকা সম্পর্কিত যে কোন অভিযোগ গ্রহন করা হবে। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট।

১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র প্রদান এবং গ্রহন করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২০ আগস্ট।