অনুর্ধ্ব ১৯ মহিলা হ্যান্ডবলে পঞ্চগড় চ্যাম্পিয়ন
বেঙ্গল প্লাস্টিক অনুর্ধ্ব ১৯ মহিলা হ্যান্ডবল টুর্নামেন্টে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন এবং যশোর জেলা ক্রীড়া সংস্থা রানার্স আপ হওয়ার গৌরব লাভ করেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে শনিবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে পঞ্চগড় ২৫ - ১৮ গোলে যশোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এর আগে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকালে স্থান নির্ধারনী খেলায় রংপুর জেলা ক্রীড়া সংস্থা ১১ - ৫ গোলে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থাকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে।
টুর্নামেন্টে পঞ্চগড়ের অধিনায়ক ও গোলরক্ষক নাজিরা শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেঙ্গল গ্র“প অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি মাহবুবুজ্জামান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার বেগম রুখফার সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান গোলাম হাবিব ও সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
