বিশ্ব এ্যাথলেটিক্সে ১০ হাজার মিটার ইভেন্টে রেডক্লিফের স্বর্ণ জয়
পুলা রেডক্লিফ হেলসেঙ্কি ১০ম বিশ্ব চ্যাম্পিয়নশিপ এ্যাথলেটিক্সে ১০,০০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছেন।
১৯৯৯ সালে ১০,০০০ মিটার ইভেন্টে তিনি সিলভার পদক লাভ করেছিলেন। তিনি ২০০১ সালে এই ইভেন্টে চতুর্থ হন এবং ২০০৩ সালে ইনজুরির কারণে অংশ নেননি।
হেলসেঙ্কিতে বিশ্ব এ্যাথলেটিক্সে যোগ দেয়ার আগে তার প্রাকটিস বেশ ভাল হয়েছিল এবং স্বাস্থ্যগত দিক থেকেও তিনি সম্পূর্ণ ফিটও ছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
কেলি সর্দারটন ৮০০ মিটার ইভেন্টে মাত্র এক সেকেন্ড পিছিয়ে থাকার জন্য স্বর্ণপদক পাননি। সিলভার পদক নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। গত বছর তিনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক লাভ করেন।
এদিকে পুরুষদের ১০০ মিটার ইভেন্টে মূল প্রতিদ্বন্দ্বী এসাফা পাওয়েল, অলিম্পিক চ্যাম্পিয়ন জাস্টিন গ্যাটিলিনের অনুপস্থিতিতে ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী মারলোন ডিভোনিশ, জেসন গারডেনার এবং মার্ক লুইস-ফ্রেন্সিস এই মৌসুমে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত।
