২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়র্কশায়ারের বিরুদ্ধে বাংলাদেশ এ’র ১২৬ রানের পরাজয়

হেডিংলিতে বাংলাদেশ এ দল কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের কাছে ১২৬ রানে পরাজিত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2005, 09:27 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ইয়র্কশায়ার প্রথম ইনিংসে দুই উইকেটে ৩৫৭ রান এবং দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ২৪০ করার পর উভয় ইনিংসে ডিক্লেয়ার করে। বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে তুষার ইমরানের সেঞ্চুরির উপর ভর করে ৩২৫ রান সংগ্রহ করে এবং দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই গুটিয়ে যায় ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ইয়র্কশায়ার চার উইকেটে ২৪০ রান তুলে ডিক্লেয়ার করলে বাংলাদেশ ‘এ’ দলের জয়ের জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায় ২৭৩ রান।

কিন্তু বাংলাদেশ এ’ দলের ইনিংসের চাকা ১৪৬ রানেই থেমে যায়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক শাহরিয়ার নাফিস।

ইয়র্কশায়ারের বোলার ডেভিড লুকাস দ্বিতীয় ইনিংসে তিন উইকেট তুলে নেন। দুই ইনিংস মিলিয়ে তিনি ৮৪ রানের বিনিময়ে তুলে নেন ৮ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ইয়র্কশায়ারের ব্যাটসম্যান ম্যাথু উড ১০৩ রানের ঝলমলে ইনিংস খেলেন। তার ইনিংসটিতে ১১টি বাউন্ডারি এবং একটি ছক্কা ছিল। তাছাড়া ডেভিড ওয়াইনরাইট ৬২ রান করেন।