২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়বর্ধনে এবং চন্দনার জুটির কাছে পরাজিত হল ভারত

স্বাগতিক শ্রীলঙ্কা ইন্ডিয়ান অয়েল ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে ভারতকে চার উইকেটে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 10:46 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ভারতের ছুড়ে দেয়া ২২১ রানের টার্গেটের জবাবে শ্রীলঙ্কা দুই ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।

অপরাজিত ৯৪ রান করার জন্য শ্রীলঙ্কান সহ-অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। জয়বর্ধনে এবং উপল চন্দনা সপ্তম উইকেট জুটিতে ১২৬ রান যোগ করে শ্রীলঙ্কাকে লক্ষ্য মাত্রায় পৌঁছে দেয় এবং এটি সপ্তম উইকেট জুটির নতুন রেকর্ড।

ভারতীয় ফাস্ট বোলার ইরফান পাঠান এবং বালাজি ম্যাচের শুরুতেই উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দেয়। এক পর্যায়ে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় দুই উইকেটে ৩৬ রান। ভারতীয় দলের প্রথম শিকারে পরিণত হন শ্রীলঙ্কান অধিনায়ক মারভান আত্তাপাতু। তাকে রান আউট করেন সুরেশ রায়না।

এরপর আশিস নেহেরা দিলশান তিলকারতœাকেও প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন। আবারও জ্বলে উঠেন নেহেরা। তিনি রাসেল আরনল্ডকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন।

হরভজন সিং তুলে নেন দিলহারা লুকুহিটিজের উইকেটটি।

কিন্তু জয়াবর্ধনে এবং চন্দনা শক্ত জুটি গড়ে তোলেন। যে জুটি ১২ বল বাকি থাকতেই লঙ্কানদের পৌঁছে দেয় লক্ষমাত্রায়।

টস জিতে ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা দেখাতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। ৫০ ওভারে আট উইকেটে ভারতীয় দল সংগ্রহ করে ২২০ রান।

চার ম্যাচের সাসপেনশন কাটিয়ে দলে ফিরে সৌরভ গাঙ্গুলি হাফ-সেঞ্চুরি হাকিয়েছেন। তিনি ৫১ রান করেন। শচীন টেন্ডুলকার এবং ইনজামাম উল হকের পর গাঙ্গুলি হলেন তৃতীয় ক্রিকেটার, যিনি ১০,০০০ রান পূর্ণ করলেন।

কিন্তু শ্রীলঙ্কান বোলারদের সামনে ভারতীয় ব্যাটিং লাইন-আপ তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে।

ভারতীয় ওপেনার বিরেন্দার সেওয়াগ নিজের বাজে ফর্ম থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। তিনি ৩৯ বলে ৩২ রান তোলার পর শ্রীলঙ্কান ডেভ্যু ফাস্ট বোলার প্রদীপ জয়প্রকাশধরণের বলে আউট হন। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ উইকেট তুলে নেন তিলেকারাতœা দিলশান। তিনি একে একে ফিরিয়ে দেন ভিভিএস লক্ষণ (২২),রাহুল দ্রাবিড় (০), মহেন্দ্র সিং ধোনি (২০) ও সুরেশ রায়নকে (২) । ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় এলবিডব্লিউ’র ফাঁদে পড়ে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়ানে ফিরে যান।

ধোনিকে কট এন্ড বোল্ড হয়ে প্যাভিলিয়ানে ফিরে যেতে হয়।

মোহাম্মদ কায়েফ নিছুটা দৃঢ়তা দেখাতে সমর্থ হন। তিনি ৩৪ রান করে কট এন্ড বোল্ড হন পারভেজ মাররফের বলে। হরভজন সিং দুই বল মোকাবেলা করতে না করতেই রান আউট হন। তাকে রান আউট করে দিলহারা ফার্ন্ডান্ডো।

লোয়ার-অডার ব্যাটসম্যান ইরফান পাঠান ২৭ বলে ৩৪ রান করেন, যার মধ্যে পাঁচটি বাউন্ডারি রয়েছে।

শ্রীলঙ্কান ওপেনার সনথ জয়সুরিয়া এই ম্যাচে ইনজুরির কারণে অংশ নিতে পারেনি।