২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় তিনজাতি সিরিজের জন্য অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দলের নাম ঘোষনা

মালয়েশিয়ায় আগামী ২০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া তিনজাতি ওয়ানডে সিরিজে অংশ গ্রহনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৪ সদস্যের অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দলের নাম ঘোষনা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 09:47 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

টুর্নামেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২১ আগস্ট স্বাগতিক মালয়েশিয়ার বিরুদ্ধে। টুর্নামেন্টের অপর দলটি হচ্ছে শ্রীলংকা।

নির্বাচিত খেলোয়াড়দের ১৪ আগস্ট বিকেল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোচ শহিদুল আলম রতনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

নির্বাচিত খেলোয়াড়রা হচ্ছেন- সাকিব আল হাসান (অধিনায়ক),  সোহরাওয়ার্দী শুভ (সহ অধিনায়ক), হামিদুল ইসলাম হিমেল (উইকেট রক্ষক), মাহমুদুল হাসান, ফরহাদ হোসেন, মোহাম্মদ মোক্তার আলী, রুম্মান ইসলাম, অমিত মজুমদার, মোহাম্মদ সজিব, ইফতেখার নাঈম আবিদ, মোহাম্মদ রায়হান উদ্দিন, তামিম ইকবাল, রায়হান আনাস ও সাফায়েত হোসেন। স্ট্যান্ডবাই: নাসির হোসেন ও সৈয়দ অপু।

কর্মকর্তা: অ্যালিস্টার ডি উইন্টার (টিম অপারেশনস ম্যানেজার), শহিদুল আলম রতন (কোচ), আতাহার আলী খান (কনভেনর)।