হাই পারফরম্যান্স ট্রেনিং ক্যাম্পের জন্য অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের নাম ঘোষনা
পাঁচদিন ব্যাপী হাই পারফরম্যান্স ট্রেনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার ২৭ সদস্যের অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের নাম ঘোষনা করেছে।
ঘোষিত দলে জাতীয় দলের ক্রিকেটার রয়েছেন তিনজন। ট্রেনিং ক্যাম্প শুরু হবে ১৮ আগস্ট থেকে।
নির্বাচিত খেলোয়াড়দের আগামী ১৩ আগস্ট বিকেল পাঁচটায় বিকেএসপিতে কো - অর্ডিনেটর শহিদুল ইসলামের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
ির্বাচিত ক্রিকেটাররা হলেন: নাজমুস সাদাত, সোহরাওয়ার্দী শুভ, ফরহাদ হোসেন, মাজহার উদ্দিন, রাকিবুল হাসান, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, রিয়াজুল ইসলাম, মেহেদী হাসান, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম, সাজিদ ইসলাম, সাকিব আল হাসান, অমিত মজুমদার, আশিকুল ইসলাম, মহমুদুর রহমান, ইশরাক সনেট, সিরাজুল্লাহ খাদিম, হুমায়ুন কবির, তামিম ইকবাল, শুভাসিষ রায় এবং গোলাম রহমান হিমেল। অনুর্ধ্ব ১৯ দল দেশে ফেরার পর দলে যোগ দেবেন নাজমুল হোসেন, ইনামুল হক জুনিয়র, মেহরাব হোসেন জুনিয়র, মুশফিকুর রহিম ও শামসুর রহমান।
