২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ফুটবলে প্রথম জয়ের স্বাদ নিল ওয়ান্ডারার্স

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে প্রথম জয়ের স্বাদ নিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। বুধবার ওয়ান্ডারার্স ৩ - ১ গোলে হারায় দিপালী যুব সংঘকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

আগের ম্যাচে মোহামেডানের সাথে ১ - ১ গোলে ড্র করা পয়েন্ট তালিকার নীচের দিকের দ্বিতীয় দল ওয়ান্ডারার্স এর পয়েন্ট ১২ ম্যাচে ৮। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে একেবারে তলানীতে অবস্থান করছে দিপালী।

ম্যাচের ২৯ মিনিটেই উগান্ডার স্ট্রাইকার মতুবি ইদ্রিসের গোলে এগিয়ে যায় দিপালী। স্বদেশী ডুম্বা মিচেলের পাস থেকে বল পেয়ে ওয়ান্ডারার্স’র গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান ইদ্রিস। ছয় মিনিট পর ওয়ান্ডারার্স’র নাইজেরিয়ান স্ট্রাইকার ওদেগু হেনরি ননসো তীব্র শটে দিপালীর গোলরক্ষককে পরাস্ত করে খেলায় সমতা ফেরান।

ওয়ান্ডারার্স’র বদলী স্ট্রাইকার শাকিল ৬১ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন। দলের পক্ষে শেষ গোলটি করেন হেনরি।