২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩য় বিকেএসপি কাপ হকি

চারটি স্থানীয় ও তিনটি বিদেশী দল নিয়ে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩য় বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক হকি টুর্নামেন্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

বিমানবাহিনী প্রধান ও  বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম সাতদিন ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বিকেএসপির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল এম নাজিব হাসান বুধবার এক সংবাদ সম্মেলনে জানান সাতটি দলের মধ্যে এ গ্র“পে তিনটি দল এবং বাকি চারটি দল বি গ্র“পে খেলবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হকি ফেডারশেনের সাধারণ সম্পাদক শামসুল বারী এবং বিকেএসপির পরিচালক ফারুকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে নাজিব হাসান বলেন, জাতীয় দলে বিকেএসপির খেলোয়াড়দের সুযোগ তৈরী করে দিতেই খেলোয়াড়দের টেম্পারমেন্ট বাড়াতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচের আবহ দেয়ার চেষ্টা করা হবে।

বিদেশী দলবিহীন আগের দু’টি আসরেই শিরোপা জেতে বিকেএসপি। এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে বিকেএসপি লাল ও মায়ানমার দল। এছাড়া এদিন আরও দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকালে বিএইচএফ সবুজ খেলবে শ্রীলংকার বিরুদ্ধে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হকি একাডেমি লড়বে বিকেএসপি সবুজ দলের বিরুদ্ধে।

তিনটি বিদেশী দলের মধ্যে মায়ানমার দল দুই মাস আগে থেকেই বিকেএসপিতে প্রশিক্ষণ গ্রহনের জন্য অবস্থান করছে। শ্রীলংকা বুধবার এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হকি একাডেমি দল বৃহস্পতিবার এসে পৌঁছবে।

দুই গ্র“পের শীর্ষ দু’টি দল সেমিফাইনালে খেলবে। ৯ আগস্ট টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ১১ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের গ্র“পিং:

এ গ্র“প : বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) লাল, বিকেএসপি লাল, মায়ানমার।

বি গ্র“প : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হকি একাডেমি, বিকেএসপি সবুজ, বিএইচএফ সবুজ, শ্রীলংকা।