২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে ক্রিকেটের ১০ হাজার রানের অভিজাত ক্লাবে গাঙ্গুলি

ক্রিকেটাঙ্গনে নিজের প্রত্যাবর্তনটা রাজসিক করে রাখলেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ডাম্বুলাতে ইন্ডিয়ান অয়েল কাপের চতুর্থ ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ১০ হাজার রান পূর্ন করার মধ্য দিয়ে চার ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনটাকে রাজসিকই বলা যায়। ম্যাচে গাঙ্গুলি ৫১ রান করেন।

ওয়ানডে ক্রিকেটে দশহাজার রানের অভিজাত ক্লাবে গাঙ্গুলি হলেন তৃতীয় ব্যাটসম্যান। এর আগে স্বদেশী শচীন টেন্ডুলকার (১৩,৬৪০) এবং পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক (১০,৯৩৩) এই ল্যান্ডমার্ক স্পর্শ করেন।

২৭২ ওয়ানডেতে ২২টি সেঞ্চুরি এবং ৬০টি হাফ সেঞ্চুরিও রয়েছে গাঙ্গুলির ঝুলিতে।