২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ‘এ’ দল সহজ জয় পেয়েছে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে

ইংল্যান্ড সফরে তুষার ইমরানের ৯৩ রানের মারমুখী ব্যাটিংয়ের উপর ভর করে বাংলাদেশ ‘এ’ দল প্রথম জয়ের স্বাদ পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 12:21 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

লিভারপুলের এইগবুর্থে সোমবার ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল সাত উইকেটে পরাজিত করেছে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারকে।

তুষার ইমরান ৯১ বল মোকাবেলা করে ৯৩ রান করেনে, তার ইনিংসে  ১১টি বাউন্ডারি এবং একটি ছক্কার মার ছিল ।

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক শাহরিয়ার নাফিস টসে জিতে ল্যাঙ্কাশায়ারকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। ল্যাঙ্কাশায়ার ৪৫ দশমিক চার ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৪৯ রান করে। তবে বাংলাদেশী তরুনদের জন্য ১৫২ রানের টার্গেট বেধে দেয়া হয়। বাংলাদেশ ‘এ’ দল ১৪ দশমিক পাঁচ ওভারেই তিন উইকেটে ১৫৫ রান করে।

তুষার এবং নাফিস ইকবাল দ্বিতীয় উইকেট জুটিতে ৬১ রান যোগ করেন।

নাফিস ল্যাঙ্কাশায়ারের বোলার ক্রুকের বলে ক্রফটের হাতে ধরা দেন। তিনি ২১ রান করেন।

এরপর অলক কাপালি ও তুয়ার ইমরান তৃতীয় উইকেট জুটিতে ৭৬ রান যোগ করেন।

তুষার থম্পসনের বলে ক্রুকের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরে যান।

অলক কাপালি এবং মেহেরাব হোসেন জুনিয়র শেষ পর্যন্ত ক্রিজে থেকে জয় ছিনিয়ে আনেন। কাপালি ২৩ এবং মেহবার হোসেন জুনিয়র ১ রান নিয়ে ক্রিজে থাকেন।

ল্যাঙ্কাশায়ারের পক্ষে সর্বোচ্চ রান করেন পল হর্টন। তিনি ১০৩ বল মোকাবেলা করে ৪৬ রান করেন। ওপেনার এন্ড্রু ক্রুক দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন।

বাংলাদেশী বোলার আব্দুর রাজ্জাক ২৫ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নেন। শাহাদাত হোসেন ২২ রানের বিনিময়ে দুই উইকেট পান।