জাতীয় ফুটবল লিগে অংশগ্রহনের জন্য এন্ট্রি জমা দিয়েছে ৩৭টি দল
বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও কয়েকটি সার্ভিস টিমসহ মোট ৩৭টি দল নিটল-টাটা ষষ্ঠ জাতীয় ফুটবল লিগে অংশগ্রহনের জন্য রোববার এন্ট্রি জমা দিয়েছে।
সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সারা দেশজুড়ে জাতীয় ফুটবল লিগ শুরু হওয়ার কথা রয়েছে। লিগ কমিটির সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানান, ২ আগস্ট পর্যন্ত এন্ট্রির জন্য অপেক্ষা করা হবে।
এন্ট্রি জমা দেয়া ৩৭টি দলের মধ্যে ছয় জেলার মোহামেডান এবং দুই জেলার ব্রাদার্স ইউনিয়ন এবারের জাতীয় লিগে অংশগ্রহনের যোগ্যতা অর্জন করেছে। এর মধ্যে সার্ভিস টিমের সংখ্যা চার।
মালু আশা করছেন এবারের জাতীয় লিগে ৫০টির মত দল অংশগ্রহন করবে। দলগুলো ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দ্বিতীয় রাউন্ডে সরাসরি অংশগ্রহনকারী চারটি দলের সাথে লড়বে ছয় গ্রুপ চ্যাম্পিয়ন।
সরাসরি দ্বিতীয় রাউন্ডে অংশগ্রহনকারী চারটি দল হচ্ছে-গতবারের চ্যাম্পিয়ন, রানার্স আপ, ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন এবং বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন।
রোববার এন্ট্রি জমা দেয়া দলগুলো হচ্ছে-নব নবীন সমাবেশ ক্লাব (মুন্সীগঞ্জ), বিল্পব সংঘ (গাজীপুর), এমএসসি (ময়মনসিংহ), মুসলিম রেনেসা ক্লাব (টাঙ্গাইল), কাচারীপাড়া এসসি (জামালপুর), গাইটাল এসসি (কিশোরগঞ্জ), এমএসসি (ফরিদপুর), সুপার ইলেভেন ব্রাদার্স ক্লাব (শরীয়তপুর), এমএসসি (বরিশাল), আফছার স্মৃতি সংসদ (পটুয়াখালী), টাউন ক্লাব (খুলনা), আজাদ এসসি (যশোর), বলাকা এসসি (নড়াইল), ক্রিসেন্ট ক্লাব (কুষ্টিয়া), দারিয়াপুর যুব ক্রীড়া সংঘ (মেহেরপুর), দিগন্ত প্রসারী (রাজশাহী), প্রবাহ সংসদ (নওগাঁ), এনসিসি (চাঁপাইনবাবগঞ্জ), সান শাইন ক্লাব (বগুড়া), সোনালী ধরলা ক্লাব (কুড়িগ্রাম), ব্রীজ রোড এসসি (গাইবান্ধা), ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি (দিনাজপুর), সাম্য ও ক্রীড়া সাংস্কৃতিক গোষ্ঠি (ঠাকুরগাঁও), রিয়েল বেঙ্গল ক্লাব (সুনামগঞ্জ), এমএসসি (চট্টগ্রাম), রামু ব্রাদার্স ইউনিয়ন (কক্সবাজার), ঠিকাদার কল্যান সমিতি (বান্দরবান), এমএসসি (রাঙ্গামাটি), আগমনী ক্লাব (নোয়াখালী), সকার ক্লাব (ফেনী), হিডেন হিরো ক্লাব (কুমিল্লা), এমএসসি (চাঁদপুর), বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ রাইফেলস।
