২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছানাউল হক এশিয়ান টেনিস ফেডারেশনের পরিচালক নির্বাচিত

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ছানাউল হক এশিয়ান টেনিস ফেডারেশনের (এটিএফ) বোর্ড অব ডিরেক্টরস এর পরিচালক নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

ব্যাংককের রামা গার্ডেন হোটেলে ২৯ জুলাই অনুষ্ঠিত এটিএফ’র সাধারণ সভায় এশিয়ার ৪৪টি দেশের ৪৬ জন ভোটারের সরাসরি ভোটে সভাপতি ও দশজন ডিরেক্টর নির্বাচন করা হয়।

ভারতের অনিল খান্না ২৩-১৯ ভোটে কুয়েতের শেখ আহম্মেদ আল জাবের আল সাবাকে পরাজিত করে এটিএফ’র সভাপতি নির্বাচিত হন।

দশজন নির্বাচিত পরিচালক হচ্ছেন-ঝাং জিয়াও নিং (চীন), সুয়াত লিপটাপেনলপ (থাইল্যান্ড), কোজি ওয়াতানাবে (জাপান), রুস্তম শোয়াবদুরাখমানভ (উজবেকিস্তান), ডং কিল-চো (কোরিয়া), ছানাউল হক (বাংলাদেশ), চাও ফেন সু (চাইনীজ তাইপে), সুরেশ সুব্রামানিয়াম (শ্রীলংকা), সৈয়দ দিলওয়ার আব্বাস (পাকিস্তান) ও মাজিদ আল মান্ধারি (ওমান)।